Home অন্যান্য ‘সালাম’ ও ‘আল্লাহ হাফেজ’ নিয়ে মন্তব্য: অধ্যাপক জিয়া রহমানের বি’রুদ্ধে মামলা

‘সালাম’ ও ‘আল্লাহ হাফেজ’ নিয়ে মন্তব্য: অধ্যাপক জিয়া রহমানের বি’রুদ্ধে মামলা

0
118

নজর২৪, ঢাকা- আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ মুসলিমদের শুদ্ধ উচ্চারণকে জ’ঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার অ’ভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগ শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের বি’রুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

 

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়েরের আবেদন করেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম।

 

এ বিষয়ে শুনানি কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান (আলফেসানী)।

 

মামলার অ’ভিযোগে বলা হয়, ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়াউর রহমান। এসবকে জ’ঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

 

উল্লেখ্য, সম্প্রতি ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামক টক শো-তে ‘ধর্মের অপব্যাখ্যায় জ’ঙ্গিবাদ’ বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়াউর রহমান। এসবকে জ’ঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here