Home আন্তর্জাতিক সৌদিতে দুর্নীতির অভিযোগে ২৩৪ জন সরকারি কর্মকর্তা গ্রেফতার

সৌদিতে দুর্নীতির অভিযোগে ২৩৪ জন সরকারি কর্মকর্তা গ্রেফতার

0
359

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে দেশটির ২৩৪ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে।

বুধবার সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত নাজাহা জানান, অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শনের সময় ৬৩৪ জন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হয় এবং তাদের মধ্যে ২৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রতিরক্ষা, অভ্যন্তরীণ, জাতীয় সুরক্ষা, স্বাস্থ্য, বিচার, পৌর, গ্রামীণ বিষয়ক ও আবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছে।

নাজাহা সকল দেশের প্রবাসী এবং সৌদি নাগরিকদের কাছে জনগণের অর্থ রক্ষা এবং অপচয় থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের নির্ধারিত যোগাযোগের মাধ্যমগুলোর সাথে যোগাযোগ করে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির সাথে জড়িত যে কোনও সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য আহবান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here