Home প্রধান খবর মাহবুব তালুকদারের চিকিৎসায় বছরে ইসির খরচ ৪০ লাখ: সিইসি

মাহবুব তালুকদারের চিকিৎসায় বছরে ইসির খরচ ৪০ লাখ: সিইসি

0
117

ঢাকা- জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ‌আরএফইডি টক আয়োজনে এ কথা জানান সিইসি।

কে এম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে উনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনও আইসিইউতে আবার কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া উনি সিঙ্গাপুর, ভারতেও চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, এসব চিকিৎসার ব্যয় কমিশন বহন করেছে। এ অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি সোমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জেবেল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here