Home প্রধান খবর নাসিরকে পাশে নিয়ে এবার মুখ খুললেন তামিমা নিজেই

নাসিরকে পাশে নিয়ে এবার মুখ খুললেন তামিমা নিজেই

0
265

আইনসম্মতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তার সাবেক স্বামীর করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন রেখেছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন সোমবার অভিযোগ গঠনের শুনানির এই নতুন তারিখ ঠিক করে দেন। নাসির ও তাম্মির পাশাপাশি তাম্মির মা সুমি আক্তারও এ মামলার আসামি। তাদের তিনজনই জামিনে রয়েছেন।

এদিন এ আদালতে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিমা। এ সময় তার সঙ্গেই ছিলেন ক্রিকেটার নাসির হোসেন।

বিয়ে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির আগেই তামিমা মা হচ্ছেন এমন খবর আগেই প্রকাশ হয়েছিল। তবে সে সময়ে প্রকাশ্যে নাসির-তামিমার স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন তামিমা সুলতানা নিজেই।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, কথাটা সত্যি, আলহামদুলিল্লাহ্, আমরা দু’জনই বাবা-মা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু ও বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

শুনানিতে কাজী নজিবুল্যাহ হিরু বলেন, “তামিমা যথাযথভাবে রাকিবকে তালাক দিয়েছেন। তা কার্যকরের বিষয় কাজী অফিসের। নাসিরের সঙ্গে যখন তামিমার বিয়ে হয় তখন কাবিননামায় তালাকপ্রাপ্ত লেখেন তামিমা। রাকিবকে তামিমা তালাক দিয়েছেন এটা তাদের ব্যাপার। এখানে সুমি আক্তারের (তামিমরা মা) কোনো ভূমিকা নেই। তাই মামলার দায় থেকে সবাইকে অব্যাহতি দেওয়ার আবেদন জানাচ্ছি।

অন্যদিকে রাকিবের আইনজীবী ইশরাত হাসান বলেন, “ডিভোর্সের পরেও তামিমা-রাকিব একসঙ্গে থেকেছেন। আইনে আছে যিনি তালাক দেবেন তিনি নোটিস জারি করবেন। কিন্তু তামিমা নোটিস জারি করেননি। রবং ভুয়া কাগজপত্র দাখিল করেছেন। এছাড়া তালাকের পর রাকিবের নাম ও পরিচয় ব্যবহার করেছেন তামিমা। এ বিষয়ে তামিমার মা সব জানতেন। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন জানাচ্ছি।”

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ বিষয়ে আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here