ভারতকে নোং’রা বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শুরুর দিকে ভারত সফরে এলে তার আগমনে দেশজুড়ে ব্যাপক আয়োজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দেশে ফিরে বেশ কয়েকবারই ভারতবি’রোধী কথাবার্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

এবার তিনি ভারতের বায়ুদূ’ষণ প্রসঙ্গে বললেন, ‘ভারত অত্যন্ত নোং’রা একটি দেশ’। যদিও তিনি নিজেকে ভারতের একজন শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করেন।

 

এর আগেও ভারত ‘বেশি ট্যারিফ নেয়’ বলে অ’ভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ডিবেটে (বিত’র্ক) এই কথা বললেন ট্রাম্প। সারা বিশ্বজুড়ে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ‘প্যারিস ডিল’ থেকে আমেরিকা নাম তুলে নেয়া নিয়ে এ দিন বিত’র্ক হচ্ছিল।

 

ট্রাম্প বলেন, ‘চীনের হাল দেখুন। কিরকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতের অবস্থা দেখুন, কি নোংরা, বাতাস মারা’ত্মক দূ’ষিত’।

 

ইংরেজিতে ফিলথি (নোংরা) শব্দটি ব্যবহার করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্যারিস পরিবেশ চুক্তি মানলে মার্কিন ব্যবসা সব লাটে উঠে যেত, মারা’ত্মক ক্ষ’তি হত, সহস্র ডলার ব্যয় করতে হতো।’

 

তার মূল বক্তব্য হলো- ‘দূ’ষণ বেশি ছড়াচ্ছে ভারত ও চীন, কিন্তু তাদের তেমনভাবে কলকারখানা বন্ধ করতে বলা হচ্ছে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি পদ’ক্ষেপ নিতে বলা হয়েছে পরিবেশ রক্ষার খাতিরে।’

 

এই কথা অতীতেও বলেছেন ট্রাম্প এবং ভারতের পক্ষ থেকে তার বি’রুদ্ধে যুক্তিও খাড়া করা হয়েছে। কিন্তু এই প্রথমবার তথাকথিত বন্ধুরাষ্ট্রের জন্য ‘ফিলথি’ শব্দটি ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প।

 

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর উষ্ণতা ইতিমধ্যে বেড়ে গেছে। পৃথিবী ও তার অধিবাসীদের জলবায়ু পরিবর্তনের খেসা’রত দিতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও বি’পদ আছে বলে আ’শঙ্কা বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *