Home আন্তর্জাতিক বিশ্বে একদিনে নতুন করে আক্রান্ত ৩৫ লাখের বেশি মানুষ

বিশ্বে একদিনে নতুন করে আক্রান্ত ৩৫ লাখের বেশি মানুষ

0
150

বিশ্বে আবারো করোনা সংক্রমণের ভয়াবহতা দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নতুন করে রেকর্ড পরিমাণ করোনা রোগী আক্রান্তের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জন মানুষ। আর এই সময়ে মারা গেছেন ৮ হাজার ৮৯১ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ১৯৩ জনে। আর মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ দুই হাজার ৯০২ জনে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এই তথ্য জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here