Home দেশের খবর ঝালকাঠিতে স্কুলের শহীদ মিনার ভাঙচুর, যুবলীগ নেত্রী গ্রে’প্তার

ঝালকাঠিতে স্কুলের শহীদ মিনার ভাঙচুর, যুবলীগ নেত্রী গ্রে’প্তার

0
127

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর মা’মলায় স্থানীয় যুব মহিলা লীগ নেত্রী ফতেমা শরীফকে গ্রে’প্তার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঝালকাঠি সদর থানা পুলিশ তাকে গ্রে’প্তার করে।

 

গ্রেপ্তারের বিষয়টি থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছে।

 

ঝালকাঠি যুব মহিলা লীগের সহ-সভাপতি ফতেমা শরীফকে শহরের পৌরসভা খেয়াঘাট এলাকার নিজ বাসা থেকে গ্রে’প্তার করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হযরত আলী।

 

জানা গেছে, ঝালকাঠি সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে সম্প্রতি একটি মা’মলা করেন প্রধান শিক্ষক রীতা মন্ডল। এই মা’মলাটি আদালতের নির্দেশে থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করলে ফতেমা শরীফসহ অভি’যুক্তরা পলাতক থাকেন।

 

ডিউটি অফিসার জানান, মা’মলার তদন্তকারী কর্মকর্তা হযরত আলী বুধবার দুপুরের কিছুটা পরে গ্রে’প্তার করেন। এবং কিছুক্ষণ পরে আদালতে প্রেরণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক কারাগারে পাঠিয়ে দেন।

 

এই মা’মলার প্রধান আ’সামি বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here