Home প্রধান খবর ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চাইলেন ডা. মুরাদের স্ত্রী

৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চাইলেন ডা. মুরাদের স্ত্রী

0
351

নজর২৪, ঢাকা- জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। ইতিমধ্যে ডা. মুরাদের বাসায় গেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে জরুরি সেবার নম্বরে ফোন করেন ডা. জাহানারা। তিনি অভিযোগ করেন যে, তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ‘৯৯৯’ থেকে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়।

বৃস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘৯৯৯ থেকে ফোন পাওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ডা. জাহানারা।’

মুরাদের স্ত্রী লিখিত অভিযোগ করলে এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ মুরাদ হাসানের বাসায় অবস্থান করছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here