দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ

পদত্যাগপত্র গ্রহণ

নজর২৪, ঢাকা- দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা ও অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার ও সলিসিটর রুনা নাহিদ আকতার গত রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন। গতকাল বিকালে তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সলিসিটর কার্যালয় নিশ্চিত করেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মুরাদ রেজা এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকিরের দেওয়া পদত্যাগপত্র দুটি গ্রহণ করেছেন।

 

এর আগে ১১ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন বলে জানা যায়।

 

মাহবুবে আলমের মৃ’ত্যুর পর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

 

২০০৯ সাল থেকে দায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে সরকার এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *