সুপার এডিটেড ক্লিপ দিয়ে আমার নামে মিথ্যা মা’মলা করেছে: এমপি নিক্সন

নজর২৪, ঢাকা- সুপার এডিটেড ক্লিপ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মা’মলা করা হয়েছে বলে অ’ভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। আজ মঙ্গলবার সকালে হাইকোর্টে আগাম জা’মিন নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অ’ভিযোগ করেন।

 

এমপি নিক্সন বলেন, ‘আগাম জামিন পাবো ইনশাল্লাহ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার আসনে মানিলন্ডারিং বি’রুদ্ধে অভিযান পরিচালনা সমর্থন করায় আমার বি’রুদ্ধে ষড়’যন্ত্র শুরু হয়েছে।’

 

নিক্সন চৌধুরীর জা’মিন আবেদনটি গত রোববার হাইকোর্টে জমা দেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, যা আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। মঙ্গলবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী শাহদীন মালিক বলেন, আবেদনটি কার্যতালিকার ৩৯৮ ক্রমিকে রয়েছে। সামনে এগিয়ে আনার আরজি জানাচ্ছি।

 

পরে আদালত আজ বেলা দেড়টায় শুনানির সময় নির্ধারণ করেন। আদালতে শাহদীন মালিকের সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। জামিন আবেদনের শুনানি উপলক্ষে নিক্সন চৌধুরী আজ সকালে আদালত প্রাঙ্গণে আসেন।

 

এর আগে গত বৃহস্পতিবার ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম চরভদ্রাসন থানায় সাংসদ নিক্সন চৌধুরীর বি’রুদ্ধে নির্বাচনী আচরণ’বিধি ভ’ঙ্গে’র দায়ে মা’মলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *