খালেদা জিয়ার আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

 

আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন।

 

আইনমন্ত্রী বলেন, ‘আমি খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত স্বরাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছি।

 

‘প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু ফাইল যাবে, এজন্য এটা এভাবে বলতে পারি না। এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *