Home প্রধান খবর লঞ্চে আগুন: দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ৩৮

লঞ্চে আগুন: দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ৩৮

0
121

নজর২৪, ঝালকাঠি- ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাশের সারি দীর্ঘ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

 

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ পাওয়া গেছে।

 

ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান জানান, রাত ৩টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়। ৩টা ৫০ মিনিটে ১৫টি ইউনিট আগুন নেভানো শুরু করে। সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

লঞ্চের যাত্রী সোলাইমান আকন বলেন, ‘হঠাৎ বিকট শব্দে লঞ্চে আগুন ধরে যায়। লঞ্চের পেছনের অংশ থেকে তৃতীয় তলার সামনে পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here