গরু আমাদের মায়ের মতো: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক- বিরোধীদের নিশানা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কিছু মানুষ গরু নিয়ে কথা বলাকে অপরাধ বলে গণ্য করে। কিন্তু গরু আমাদের কাছে মায়ের মতো পূজনীয়।

 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির উত্তরপ্রদেশের বারানসিতে ৮৭০ কোটি রুপির ২২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

নরেন্দ্র মোদি বলেন, আমাদের সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে একটি হচ্ছে ভারতের দুগ্ধ খাতকে শক্তিশালী করা। গরু এবং ‘গভরধন’ নিয়ে কথা বলা কিছু লোকের জন্য অপরাধ। গরু কিছু মানুষের জন্য অপরাধ হতে পারে কিন্তু আমাদের কাছে মায়ের মতো।

 

তিনি আরো বলেন, গরু এবং মহিষ নিয়ে যারা মজা করে তারা ভুলে গেছে আট কোটি পরিবারের সংসার গরুর উপর নির্ভরশীল।

 

ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, ছয় সাত বছরের তুলনায় এখন ভারতের দুগ্ধ খাত ৪৫ শতাংশ বেড়েছে। বিশ্বের দুগ্ধ খাতের প্রায় ২২ শতাংশ ভারতের।

 

মোদি বলেন, উত্তরপ্রদেশ শুধুমাত্র দেশের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য নয়, বরং দুগ্ধখাতের সম্প্রসারণেও অনেক এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *