কোভিড-১৯: দৈনিক সংক্র’মণ বাড়ায় ইতালিতে নতুন বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক- নভেল করোনা ভাই’রাসের সংক্র’মণ বৃদ্ধি পাওয়ায় একগুচ্ছ নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইতালি। খবর বিবিসি।

 

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে বলেছেন, লকডাউন এড়াতে এই ব্যবস্থাগুলো মেনে চলার কোনো বিকল্প নেই।

 

এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় মেয়রদের রাত ৯টা থেকে জনসমাগম স্থলগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা দিয়েছেন তিনি। রেস্তোরাঁগুলোর খোলা রাখার সময়ের ওপর এবং গণজমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন।

 

এদিকে, বেটিংয়ের দোকানগুলো রাত ৯টা থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অপেশাদার ক্রীড়া প্রতিযোগিতা এবং স্থানীয় মেলাগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, চলতি সপ্তাহে ফের সুরক্ষা পদ্ধতিগুলো পর্যালোচনার পর জিম ও সুইমিং পুলগুলো বন্ধ করা হবে কি না – সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

 

বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার ইতালিতে দৈনিক সংক্র’মণ বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে। এদিন ১১ হাজার ৭০৫ জন নতুন কোভিড-১৯ রোগী শ’নাক্ত হয়েছেন। এর আগের দিন, শনিবার ১০ হাজার ৯২৫ জন নতুন করে করোনা আ- ক্রা- ন্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।

 

অন্যদিকে, রোববার করোনায় আ-ক্রা- ন্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃ’ত্যু হয়েছিল ৪৭ জনের। অপরদিকে, টেলিভিশন ভাষণে পরিস্থিতি সঙ্ক’টজনক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন কোঁতে। কিন্তু তার সরকার লকডাউনের পুন’রাবৃত্তি এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *