Home দেশের খবর ঢাকা টাঙ্গাইল-৭: আওয়ামী লীগের প্রার্থী শুভ’র মনোনয়ন বাতিল

টাঙ্গাইল-৭: আওয়ামী লীগের প্রার্থী শুভ’র মনোনয়ন বাতিল

0
303

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতি প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা করেছে।

 

সোমবার (২০ডিসেম্বর) রিটানিং কর্মকতা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলকৃতরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়া।

 

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ, এছাড়া ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়া ও বৈরাবরি পার্টির নিবন্ধন না থাকায় পীর সৈয়দ আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

এ ব্যাপারে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, যাচাই বাছাই শেষে ওই ৪ জনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন।

 

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজেব চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

 

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩০ নভেম্বর এই আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here