স্পোর্টস আপডেট ডেস্ক- সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই ফাইনালে উঠেছে মারিয়া মান্ডার দল। রোববার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে বিধ্বস্থ করেছে স্বাগিতক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
এদিন প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়।
হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতু পর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন অাঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
এর আগে দিনের প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ফাইনালে। এর আগে লিগের খেলায় ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
