বেলকুচি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মজিদ খাঁনের মতবিনিময়

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী আব্দুল মজিদ খাঁন এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ১৮ই অক্টোবর সন্ধায় বেলকুচি পৌর এলাকার ২নং ওয়ার্ডের সোহাগপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় ও অত্র মসজিদের ইমাম আবু সাঈদের সভাপত্বিতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আব্দুল মজিদ খাঁন।

 

মেয়র প্রার্থী আব্দুল মজিদ খাঁন তার বক্তব্যে বলেন আমি নির্বাচনে এই জন্যই মেয়র প্রার্থী হয়েছি আমার বড় ভাই সাবেক মেয়র লাল খাঁন এর অসমাপ্ত কাজ গুলো করার জন্য।

 

আমি কখনো কোন প্রার্থীকে নিয়ে আলোচনা সমালোচনা করবো না আপনারা এর বিচারক কারন আপনাদের ভোটে নির্বাচিত হবে মেয়র আপনারা তাকেই ভোট দেবেন যাকে পাশে পাবেন।

 

এসময় নেতাকর্মীরা আব্দুল মজিদ খাঁনের প্রতি সমর্থন দিয়ে পৌর নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *