Home জাতীয় বেনজির, র‍্যাব ডিজিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বেনজির, র‍্যাব ডিজিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

0
130
bengir-mamun

নজর২৪ ডেস্ক- গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান ও সাবেক মহাপরিচালকসহ সংস্থাটির ছয় শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

 

তারা হলেন- র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ, র‌্যাবের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তফা সরওয়ার, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার লতিফ খান।

 

মার্কিন অর্থ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই দিনে মার্কিন অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে- যারা মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের সঙ্গে জড়িত।

 

এতে আরও বলা হয়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় আজ বেনজীর আহমেদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর- এর ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন।

 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে র‌্যাব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ আছে। এর মধ্য দিয়ে আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। খর্ব করা হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে। আর তাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ হুমকিতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here