Home দেশের খবর খুলনা বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তে’জনা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তে’জনা

0
217

নজর২৪, চুয়াডাঙ্গা- চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

 

নিহত অমেদুল হোসেন ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর ওই সীমান্তে উত্তে’জনা বিরাজ করছে।

 

এলাকাবাসী জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের অমেদুল হোসেনসহ ৫-৬ জন গরু ব্যবসায়ী রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে অমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। এরপর তার মরদেহ ৮৯ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।

 

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিএসএফ অমেদুলের লা’শ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ঘটনার ক’ড়া প্রতি’বাদ জানানোর পাশাপাশি লা’শ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here