Home দেশের খবর গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কু’পিয়ে হ.ত্যা, বিএনপি নেতাসহ আটক ৪

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কু’পিয়ে হ.ত্যা, বিএনপি নেতাসহ আটক ৪

0
149

নজর২৪, ময়মনসিংহ- ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান।

 

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টার দিকে মারা যান শুভ্র।

 

গৌরীপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের কালীপুরে। তাঁর রাজনৈতিক কার্যালয় একই শহরের মধ্যবাজারে। গতকাল রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান মধ্যবাজারে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

 

এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মাইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদসহ এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

 

গৌরীপুর থানা পুলিশ জানিয়েছে, শুভ্রর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও ময়লাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিয়াদকে শম্ভুগঞ্জে তার আত্মীয় বাড়ি থেকে এবং বাকি তিন জনকে ময়লাকান্দা ইউনিয়নের কাওরাইদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাকি তিন জনের নাম পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here