Home প্রধান খবর ৪ মামলাতেই হেলেনা জাহাঙ্গীরের জামিন, মুক্তিতে বাধা নেই

৪ মামলাতেই হেলেনা জাহাঙ্গীরের জামিন, মুক্তিতে বাধা নেই

0
72

নজর২৪, ঢাকা- রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছে আদালত।

 

বুধবার (২৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানি শেষে জামিন আদেশ দেন।

 

এ নিয়ে চার মামলার মধ্যে চারটিতেই জামিন পেলেন হেলেনা। ফলে তার মুক্তিতে আর বাধা রইলো না।

 

২৯ জুলাই (বৃহস্পতিবার) রাতে গুলশান-২ এর ৩৬ নম্বর রোডে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

 

ওইদিনই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় এই মামলা করেন র্যাব-১ এর সিপিও মজিবুর রহমান। মামলায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়।

 

পরে সেই মামলায় দুই দফায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

এরপর হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি ও টেলিযোগাযোগ আইনে এবং গুলশান থানায় মাদক আইনে আরও তিনটি মামলা হয়। এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

 

গুলশানের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ব্যতীত বাকি সব মামলায় আগেই জামিন পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here