Home প্রধান খবর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর হচ্ছে না: ইসি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর হচ্ছে না: ইসি

0
311

নজর২৪, ঢাকা- চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নিয়েছে।

 

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার।

 

আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

 

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর পূণনির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here