Home প্রধান খবর সাংবাদিক কনক সারোয়ার ও দেলোয়ারের সম্পত্তি ক্রোকের আদেশ

সাংবাদিক কনক সারোয়ার ও দেলোয়ারের সম্পত্তি ক্রোকের আদেশ

0
77

নজর২৪, ঢাকা- রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই দুই আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

 

এর আগে ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

এরপর গত ২ নভেম্বর আদালত এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। একইসঙ্গে পলাতক আসামি কনক সারোয়ার ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

উল্লেখ্য, আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান।

 

এই ঘটনায় ২০২০ সালের অক্টোবরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here