সংগঠন চালাতে গণচাঁদা চেয়ে আবেদন নুর ও রাশেদদের

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ পরিচালনা করতে অর্থ সহায়তা চেয়ে ফেসবুকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

 

শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আরিফ এবং যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাশেদ খান এক ফেসবুক লাইভে এসে বলেন, সংগঠন চালাতে আমাদের এখন হিমশিম খেতে হচ্ছে । নানান কারণে অর্থের সহায়তা প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 

তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেশি সুসংগঠিত করার জন্য আমরা গণ চাঁদা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এই সংগ্রামে আপনার আর্থিক সহযোগিতা কামনা করছি।

 

উল্লেখ্য,  বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে এ অর্থসহায়তা নিচ্ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *