Home জাতীয় তেলের দাম বাড়ানো যৌক্তিক: অর্থমন্ত্রী

তেলের দাম বাড়ানো যৌক্তিক: অর্থমন্ত্রী

0
208

নজর২৪, ঢাকা- বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানো যৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১০ নভেম্বর) অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

তবে তেলের দাম বাড়ানোর বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী এর পরিষ্কার জবাব দেননি।

 

তিনি বলেন, ‘প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় সেই ক্ষমতা প্রয়োগ করেছে। তবে প্রয়োজন হলে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।’

 

ডিজিলের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়বে, এর কোনো বিকল্প ছিল কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা স্বীকার করি। যখন দাম কমে আমরা দাম কমাই, যখন বাড়ে বাড়াই। এখন কি পরিমাণ দাম বেড়েছে সেটা জানেন? আগামী মিটিংয়ে আমরা আপনাদের জানাবো গত দুই বছর কী পরিমাণ বেড়েছে? আমরা কতটা বাড়িয়েছি। আপনারা তাহলে বুঝতে পারবেন সরকার কতটা বহন করতে পারে। যারা ভোক্তা, কিছুটা তাদের বহন করতে হবে। আপনাদের বুঝতে হবে এখনকার দাম কত। বাকিটা সরকারকে বহন করতে হচ্ছে।

 

বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করেছে, কিন্তু জ্বালানির দাম কমেনি এ বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, সরকার টাকা নিয়ে কী করবে? এই যে সেফটিনেট প্রকল্পগুলো আছে, এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলো তো শেয়ার করতে হয়। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলে নয় সেটা ভোক্তার ওপর দেই।

 

জ্বালানির মূল্যবৃদ্ধির হিসাবে ১০ শতাংশ ভাড়া বাড়ার কথা থাকলেও ২৭ শতাংশ বাড়ানোর বিষয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আমাকে দেখতে হবে। আমি দেখে জবাব দেবো। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবো। তাদের খরচ কত, চার্জ কত করেছে সেটি আলোচনা করে জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here