Home প্রধান খবর বাস-ট্রাকের পর এবার লঞ্চও বন্ধের ঘোষণা

বাস-ট্রাকের পর এবার লঞ্চও বন্ধের ঘোষণা

0
183
lonce n23

নজর২৪, ঢাকা- ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদের ট্রাক-লরি ও বাসের পর এবার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার লঞ্চ মালিকদের সংগঠন ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন। তিনি বলেন, ‘লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত না আসায় লঞ্চ চালাতে মালিকরা অপারগতা প্রকাশ করেছেন।’

 

‘বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শনিবার দুপুর পর্যন্ত লঞ্চ ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। তাই তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ চলাচল বন্ধ থাকবে,’ যোগ করেন তিনি।

 

গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। তারা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। তাদের দাবির মুখে রবিবার বিআরটিএ বৈঠক ডেকেছে।

 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট তুলে নিতে আহ্বান জানালেও রবিবার বৈঠকের আগে তা তুলতে নারাজ পরিবহন মালিকরা। শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মঘট আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি থামছে না। এমন অবস্থার মধ্যে আজ থেকে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয় লঞ্চ মালিকরাও।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক জয়নুল আবেদীন জানিয়েছেন, রাজধানীর বৃহত্তম লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে ইতোমধ্যে লঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here