Home জাতীয় তত্ত্বাবধায়ক সরকার জাদুঘর থেকে আর ফিরে আসবে না: কাদের

তত্ত্বাবধায়ক সরকার জাদুঘর থেকে আর ফিরে আসবে না: কাদের

0
83
kader

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরে আসবে না।

 

বুধবার (০৩ নভেম্বর) জেলহ ত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় কাদের বলেন, বিএনপির কে এলো কে এলো না, সেটা নির্বাচনের ওপর নির্ভর করবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরে আসবে না।

 

বুধবার সকালে বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা জানিয়ে কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হ ত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।’

 

ক্ষমতাসীন দলের এই নেতার পরামর্শ, ‘সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে একত্র হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here