Home প্রধান খবর ‘১১ লাখ টাকা আত্মসাৎ’, ইভ্যালির রাসেলের বিরুদ্ধে মামলা করলেন ব্যাংক কর্মকর্তা

‘১১ লাখ টাকা আত্মসাৎ’, ইভ্যালির রাসেলের বিরুদ্ধে মামলা করলেন ব্যাংক কর্মকর্তা

0
104

নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আবু হাসান জনি নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা।

 

সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

 

মামলার অপর আসামিরা হলেন- আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।

 

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী আবু হাসান জনি বিভিন্ন সময়ে এসি, মোটরবাইক ও মোবাইল সেটসহ মোট ১৩টি পণ্য ইভ্যালিতে অর্ডার করেন। যার মূল্য হিসেবে তিনি ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা পরিশোধ করেন। আসামিরা তাকে পণ্য না দিয়ে পরস্পর যোগসাজশে সব টাকা আত্মসাৎ করেন।

 

বাদীপক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম মাময়াল্র তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলার বাদী আবু হাসান জনির জবানবন্দি গ্রহণ করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here