Home প্রধান খবর সম্রাট-খালেদের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

সম্রাট-খালেদের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

0
86

নজর২৪, ঢাকা- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি।

 

এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে। রবিবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে।

 

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চে উপস্থাপন করার পরে শুনানি হবে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

প্রতিবেদনে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলুর নাম রয়েছে।

 

বিদেশে অর্থপাচারে জড়িতদের খুঁজে বের করতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশের আলোকে এ প্রতিবেদন জমা দেয় সিআইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here