Home প্রধান খবর দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

0
111

নজর২৪, ঢাকা- মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে আসতে শুরু করেছে।

 

এর আগে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং ৫ অক্টোবর হল খুলে দেওয়া হয়। এরপর ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খুলে দেওয়া হয়।

 

কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে ক্লাস পরিচালিত হবে।

 

এর আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সিন্ডিকেট সভায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য হল খোলা ও সশরীরে ক্লাস নেওয়ার এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এবং ১০ অক্টোবর থেকে সব আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর সশরীরে পাঠদান শুরুর সিদ্ধান্ত হয় ১৭ অক্টোবর থেকে।

 

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। সেশনজটে কাটাতে ছয় মাসের সেমিস্টার চার মাসে সম্পন্ন করার পরামর্শও দেওয়া হয়েছে।

 

উল্লেখ‌্য, মহামারি করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here