Home প্রধান খবর তরুণীর সেই মামলা থেকে ভিপি নুরকে অব্যাহতি

তরুণীর সেই মামলা থেকে ভিপি নুরকে অব্যাহতি

0
78

নজর২৪, ঢাকা- ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অব্যাহতি দিয়েছে আদালত।

 

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত বুধবার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেয়।

 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

৩ অক্টোবর নুরের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি বলে প্রতিবেদন দেয় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক ফরিদা পারভীন।

 

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীকে উদ্দেশ করে নুরের করা মন্তব্য দুশ্চরিত্রহীনা শব্দের বিষয়ে বাংলা একাডেমির মতামত নেয়া হয়। বাংলা একাডেমি জানায়, দুশ্চরিত্রহীনা বলে কোনো শব্দ বাংলা ভাষায় নেই। এছাড়া দুশ্চরিত্রহীন শব্দটির অর্থ করা হলে দাঁড়ায়, উন্নত চরিত্রের অধিকারী বা সদাচারী বা সৎ স্বভাব বিশিষ্ট।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ভিপি নুরের ফেসবুক আইডি ডিজিটাল ফরেনসিক টিমের মাধ্যমে পরীক্ষা করে মতামত নেয়া হয়। এতে দেখা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর বাদীকে উদ্দেশ করে ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধ র্ষ ণের নাটক করছে। স্বেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে…’ এমন কোনো বক্তব্য তার ফেসবুকে পাওয়া যায়নি। তাই নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (১)ক, ২৯(১) ৩১(২) ধারায় অপরাধ প্রমাণিত হয়নি।’

 

ফেসবুক লাইভে ‘দুশ্চরিত্রাহীন’ বলে মন্তব্যের অভিযোগে ২০২০ সালের ১৪ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

 

এদিকে একই ছাত্রী নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধ র্ষ ণ ও ধ র্ষ ণের সহযোগিতার অভিযোগ এনে কোতোয়ালী ও লালবাগ থানায় দুটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায়ও নুরের বিষয়ে কোনো অভিযোগ পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here