Home কৃষি, অর্থ ও বাণিজ্য যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স ‘লেটস গো মার্ট’

যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স ‘লেটস গো মার্ট’

0
285

নজর২৪, ঢাকা- দেশে ই-কমার্সের বাজারে অস্থিরতার মধ্যেও নতুন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘লেটস গো মার্ট’ যাত্রা শুরু করেছে। ফ্যাশন অ্যাকসেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন গেজেট, হস্তশিল্পসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।

 

মার্চেন্ট ও করপোরেট থেকে নগদ টাকায় পণ্য কিনে ক্যাশ অন ডেলিভারিতে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া তারা জিরো ওয়্যারহাউস ও জিরো অ্যাডভান্স সিস্টেম অনুসরণ করবে, যেখানে কোনো ধরনের পণ্য মজুদ করা হবে না এবং অগ্রিম টাকা নেওয়া হবে না।

 

গতকাল মঙ্গলবার রাজধানীতে একটি ইংরেজি দৈনিক পত্রিকার মিলনায়তনে প্রতিষ্ঠানটি তাদের ই-কমার্স ব্যবসার যাত্রা শুরু করে। ‘নেভার লেট গো অব ইওর নিডস’ স্লোগানে ই-কমার্স খাতে গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের জন্য বিজনেস টু কাস্টমার (বি২সি) মডেল নিয়ে কাজ করবে লেটস গো মার্ট।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেটস গো মার্টের চেয়ারম্যান মেজর (অব.) মো. রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এস এম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা।

 

ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা জানান, দেশের বাজারের আসা এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে। দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে যাতে ক্রেতারা সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে পণ্য পেতে পারে ‑ সে লক্ষ্যেই মানসম্মত পণ্যসম্ভার নিয়ে “লেট’স গো মার্ট”।

 

লেট’স গো মার্ট’র সেবাগুলোর মধ্যে রয়েছে দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, মানসম্মত পণ্যের সমাহার, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ডেলিভারি করার সুযোগ।

 

সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, আমরা বিজনেস মডেলে দু’টি বিষয় নিয়ে এসেছি। একটি ক্যাশ অন ডেলিভারি। যেখানে আমরা মার্চেন্ট ও কর্পোরেট থেকে নগদ টাকায় পণ্য কিনে গ্রাহকের কাছে পৌঁছে দেব। অন্যটি, জিরো ওয়্যার হাউজ ও জিরো অ্যাডভান্স সিস্টেমে। যেখানে কোনও ধরনের পণ্য মজুদ করা হবে না এবং কোনও অগ্রীম টাকা নেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here