মোবাইল বের করতেই মোটর মালিক নেতার পকেট থেকে পড়ে গেল পিস্তল

সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এই সময় সেখানে মেয়রসহ ২০-২৫ জন উপস্থিত ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে মেয়রের প্রতীকী দায়িত্ব পালন শীর্ষক একটি অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন।

 

কুশল বিনিময়ের এক পর্যায়ে মোজাম্মেল হক পকেট থেকে মোবাইল ফোন বের করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পকেটে থাকা ব্যক্তিগত পিস্তলটি মেঝেতে পড়ে যায়। এতে পিস্তল থেকে গুলি বের হয়ে বিকট শব্দ হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি আকস্মিক ও নিছক দুর্ঘটনা।

 

ঘটনার সত্যতা স্বীকার করে মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল ফোন বের করতে গিয়ে পিস্তলটি পড়ে যায়। এটা একটা দুর্ঘটনা।

 

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামান বলেন, এ ঘটনায় মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *