Home প্রধান খবর বাংলাদেশে চ্যানেল বন্ধ হওয়ায় ভারতীয় টিভি মালিকদের মাথায় হাত

বাংলাদেশে চ্যানেল বন্ধ হওয়ায় ভারতীয় টিভি মালিকদের মাথায় হাত

0
185

নজর২৪ ডেস্ক- ভারতের ক্যাবল অপারেটর অথবা মাল্টি সার্ভিস অপারেটররা শুক্রবার রাত পর্যন্ত ঘরোয়া বৈঠকের পর জানিয়ে দিল- বাংলাদেশ সরকার ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা একান্তভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত। রাষ্ট্রই পারে এ ব্যাপারে কথা বলতে।

 

চ্যানেলগুলোর কোর্টে বল ঠেলে দিয়ে তারা বলেছে, চ্যানেল ক্লিন ফিড পাঠাবে কিনা সেটা তাদের ব্যাপার। রাত সাড়ে আটটায় ইনফরমাল মিটিং-এর শেষে এমএসও পক্ষের এক মুখপাত্র জানান, বিষয়টি আরও গভীর ও ব্যাপক আলোচনার দাবি রাখে যা হতে পারে শনিবার।

 

এর আগে দেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হযেছে। আজ শুক্রবার (০১ অক্টোবর) থেকে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা। এতে করে আজ থেকে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।

 

দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তাঁরা দুঃখিত।

 

কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তাঁরা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

 

অডিও শুনুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here