Home প্রধান খবর মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাও চালক

মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাও চালক

0
425

নজর২৪, ঢাকা- করোনার আগে বাইক চালক শওকত আলম সোহেলের স্যানিটারি ব্যবসা ছিলো। আয়ও বেশ ভালো ছিল। কিন্তু করোনার কারণে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন তিনি। গত দেড় বছর ধরে তার ব্যবসা বন্ধ।

 

সম্প্রতি তিনি জীবন-জীবিকার তাগিদে মোটরসাইকেল কিনে রাস্তায় নামেন। রাইড শেয়ারিং অ্যাপে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় সেই জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটিতে বিরক্ত হয়ে নিজেই আগুন ধরিয়ে দেন।

 

চালক শওকত আলম জানান, গত সপ্তাহে ট্রাফিক পুলিশ একটি মামলা দেওয়ার পর আজ আবারও মামলা দিতে চাইলে ক্ষোভে তার মাথা গরম হয়ে যায়। ক্ষোভ থেকেই নিজের মোটরসইকেলে নিজে আগুন ধরিয়ে দেন। পুড়ে যাওয়া মোটরসাইকেলসহ শওকতকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

এদিকে এ ঘটনার পর দেশজুড়ে আলোচিত সেই পাঠাও চালক শওকত আলম সোহেল উপহার হিসেবে পাচ্ছেন একটি মোটরসাইকেল। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দিই। পরে তারা নিজেদের সুবিধামত তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here