বিসিবি নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনলেন পাপন

স্পোর্টস আপডেট ডেস্ক- ৬ অক্টোবর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ।

 

শনিবার মনোনয়নপত্র কেনার শেষ দিন। এদিন মনোনয়নপত্র কিনলেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

 

বেলা ২টায় বোর্ড কার্যালয়ে ক্যাটাগরি ২ থেকে বোর্ড পরিচালক পদের জন্য নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন তিনি। এই ক্যাটাগরিতে ভোট দেবেন ঢাকার বিভিন্ন স্তরের ক্লাবের ৫৬ কাউন্সিলর। তাদের ভোটে ১২ জন নির্বাচিত হবেন পরিচালক পদে।

 

পাপন বলেন, ‘আমি খুবই খুশি। কাল টিভিতে দেখেছি। দেখলাম অনেক নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।’

 

নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে নতুন মুখদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেছে। প্রথম দিনেই খালেদ মাসুদ পাইলটের পর দ্বিতীয় দিন শনিবার মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

 

নাজমুল হাসান পাপন আগেও জানিয়েছেন যে, এবারের নির্বাচনে নতুন কেউ বিসিবির সভাপতি চাক এটা তিনি চান। তিনি বলেছিলেন, ‘আবারও বলে নিচ্ছি, এবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি আগে থেকেই বলে আসছি আবারও বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি নতুন নতুন ধারণা, নতুন নতুন মাইন্ড যদি না আসে ক্রিকেট বোর্ডে তাহলে নতুন কিছু করার আইডিয়াও আসে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *