স্পোর্টস আপডেট দেস্ক- দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট পাড়ায় চলছে জোর গুঞ্জন। কেননা গত মাসের এজিএমে সভায় বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দেন সভাপতি পদে নির্বাচন না করার।
এর ২৪ ঘণ্টার মধ্যে তিনি নিজের বক্তব্য থেক সরে আসে। তবে মঙ্গলবার বর্তমান পর্ষদের অধীনে সবশেষ বোর্ড সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও কথা বলেন পুরনো সুরে।
পাপন জানান সভাপতি পদে তার থাকার ইচ্ছা নেই, কিন্তু কেউ তার প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না। কারও আগ্রহ নেই বিসিবির সর্বোচ্চ পদের জন্য তাকে চ্যালেঞ্জ করার।
তিনি বলেন, ‘আমি যদি এখানে থাকি, একটা জিনিস মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় কেউ দাঁড়াবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলকু, সভাপতি হতে চাই। কেউ তো বলেও না! এটা ভালো দিক নয়। কারো জন্য কিছু আটকে থাকে না।’
তবে অন্যরা চাইলে পরিচালক পদে থাকতে তার সমস্যা নেই এমনটা জানান বর্তমান বোর্ড প্রধান। একই সঙ্গে জানান নির্বাচনে তার নিজস্ব কোনো প্যানেল থাকছে না।
পাপনের মতে, ‘লিডারশিপ গ্লো করার উচিত এবং বাংলাদেশে লিডারশিপের ওভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর হতে কিন্তু সবাই চায় এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চাইবো নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সাপোর্ট করবো। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমরা হেরে গেলেও সাপোর্ট দিবো। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলতে আর কারোর ইচ্ছা করবে না।’
