Home জাতীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

0
190

নজর২৪, ঢাকা- সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে চেকটি হস্তান্তর করেন।

 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here