Home প্রধান খবর হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

0
70

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, মতিঝিল, পল্টন ও বায়তুল মোকারররম এলাকায় হেফাহতের তাণ্ডবের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় হেফাজতের শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতা গ্রেপ্তার রয়েছেন।

 

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা রেজওয়ান রফিকী। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here