Home জাতীয় মিডিয়াতে কি লিখল ওসব নিয়ে দেশ পরিচালনা করি না: প্রধানমন্ত্রী

মিডিয়াতে কি লিখল ওসব নিয়ে দেশ পরিচালনা করি না: প্রধানমন্ত্রী

0
107
pm-shekh-hasina-n

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিডিয়াতে কি লিখল আর টক শোতে কি বললো ওসব নিয়ে আমি দেশ পরিচালনা করি না, আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদের চতুর্থদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন। এর আগে স্পিকার চলতি অধিবেশনের সমাপ্তির কথা সংসদকে জানান।

 

তিনি বলেন, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোর জন্য কি কাজ করতে হবে, যেটা শিখেছি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আমি সেটাই কাজে লাগাই। মানুষ তার সুফল পাচ্ছে কি না? সেটা যাচাই করি। কে কি বলল ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করিও না। এটা হলো বাস্তবতা।

 

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মানুষের একটা বদ অভ্যাস হয়ে গেছে কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরেও বলবে এটা হলো না কেন ওটা হলো না কেন? আমি একটু বলব; এটা না বলে আগে কি ছিল আর কি আছে সেটা দেখলেই তো হয়ে যায়। সেটা দেখতে পারবে না।

 

শেখ হাসিনা বলেন, আছে কিছু লোক। আছে না? ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’। এই অবস্থায় কিছু লোক ভোগে। আর কিছু লোক আছে হতাশায় ভোগে। সেটা নিয়ে আমার কোন.. ই নেই। আর মিডিয়াতে কি লিখল আর টক শোতে কি বলল আমি কিন্তু ওসব নিয়ে দেশ পরিচালনা করি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here