Home আন্তর্জাতিক খুব শিগগির আফগান সরকারকে স্বীকৃতি দিতে পারে দিল্লি: ভারতীয় মিডিয়া

খুব শিগগির আফগান সরকারকে স্বীকৃতি দিতে পারে দিল্লি: ভারতীয় মিডিয়া

0
258

আন্তর্জাতিক ডেস্ক- গত ১৫ আগস্ট একপ্রকার বিনাবাধায় কাবুলের ক্ষমতা দখল করে তালেবান বিদ্রোহীরা। তাদের সশস্ত্র অভিযানের মুখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালালে পতন ঘটে পশ্চিমাসমর্থিত সরকারের।

 

এর প্রায় তিন সপ্তাহ পর কাবুলে নতুন সরকার ঘোষণা করে তালেবান। তবে এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তারা। অবশেষে সেই অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে। ভারত খুব শিগগিরই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক দৈনিক সংবাদ প্রতিদিন।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় পত্রিকাটি জানিয়েছে, আফগানিস্তান ইস্যুতে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। শেষপর্যন্ত ভারত আফগানিস্তানে সদ্যগঠিত তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কি না, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের কূটনৈতিক মহলের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে নয়া দিল্লি।

 

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর তাজিকিস্তানে বসছে সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের (এসসিও) পরবর্তী বৈঠক। এতে যোগ দেবেন ভারত, চীন, রাশিয়া, পাকিস্তানসহ এসসিও-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ভার্চুয়ালি তাতে অংশ নিতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি। সেখান থেকেই তালেবান সরকারকে স্বীকৃতির বিষয়ে সবুজ সংকেত আসতে পারে বলে জানানো হয়েছে।

 

কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটির দাবি, মূলত গত সপ্তাহে নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পরিকল্পনা হয়। গত রোববার (১২ সেপ্টেম্বর) অন্য এক বৈঠকে এ বিষয়ে অস্ট্রেলিয়ারও সম্মতি আদায় করেছে দিল্লি। ভারত-অস্ট্রেলিয়া উভয়ই মনে করে, আফগানিস্তানে ‘ক্ষমতা ও কর্তৃত্বের সরকার’ গঠন করছে তালেবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here