আন্তর্জাতিক ডেস্ক- আফগান জনগণকে তালেবানের হাতে ফেলে কাবুল ত্যাগ করায় আফগানিস্তানবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
কাবুলে তালেবানের সরকার ঘোষণার একদিন পরেই এ বিবৃতি প্রকাশ করলেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক আশ্রয়ে থাকা আফগানিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করেন আশরাফ ঘানি। সেখানে আফগানিস্তান ত্যাগের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি।
বিবৃতিতে আশরাফ ঘানি বলেন, রক্তপাত এড়াতেই প্রেসিডেন্সিয়াল প্যালেস ত্যাগ করতে হয় আমাকে।
তিনি বলেন, আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত আমার কাছে সবচেয়ে কঠিন ছিল। শুধু বন্দুকের নলকে শান্ত রাখতে এবং ৬০ লক্ষ আফগানকে নিরাপত্তা দিতে দেশ ছেড়েছি।‘
বিবৃতিতে তিনি বিপুল পরিমাণ অর্থসহ পালানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আফগান জনগণের সম্পদ নিয়ে পালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটা নিঃসন্দেহে দূর্ভাগ্যজনক যে আমার পূর্ব পুরুষদের মত আমার শাসনামলেরও পতন ঘটছে। আমরা ভিন্নভাবেও শেষ করতে পারতাম, সর্বশক্তি নিয়োগ করেও এমন এক দানবীয় উত্তরাধিকার রেখে আসতে বাধ্য হয়েছি যাদেরকে হারাতে পারিনি।
এদিকে, ওয়াশিংটন বুধবার বলেছে, তারা আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের উপর নজর রাখছে। ‘আমরা বুঝতে পেরেছি তালিবান একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাই আমরা ওদের কথায় নয় কাজে নজর রাখছি। আমাদের প্রত্যাশা স্পষ্ট করে দিতে চাই। নতুন সরকার আফগানদের ইতিবাচক প্রশাসন উপহার দেবে
