Home অন্যান্য চলন্ত ট্রেনে ফোন ছিনতাইয়ে ব্যর্থ, উঠে গেল অপরাধীদের ছবি

চলন্ত ট্রেনে ফোন ছিনতাইয়ে ব্যর্থ, উঠে গেল অপরাধীদের ছবি

0
155

নজর২৪ ডেস্ক- চলন্ত ট্রেন থেকে ফোন হাতিয়ে নিয়ে থাবা দিয়েছিলেন দুই ছিনতাইকারী। ফোন নিতে পারেননি তারা, তবে সেই ফোনে তাদের ছবি তুলে নিয়েছেন ব্যবহারকারী।

 

সোশ্যাল মিডিয়ায় আল মামুন নামের একজন সেই ছবি শেয়ার করেছেন। ঘটনাটি তার সঙ্গেই ঘটেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি ট্রেনের খুব কাছে ছিলেন। পরে দ্রুত সরে যাচ্ছেন। ছবির ব্যক্তি দুজনের শারীরিক ভাষা খুবই সন্দেহজনক।

 

ছবিটি পোস্ট করে আল মামুন লিখেছেন, ‘কিশোরগঞ্জ এক্সপ্রেসে ছিলাম, ভৈরব পার হচ্ছিল আর গ্রামের ভেতরে ডুকছিলাম, ভাবলাম ছবি তুলি একটা, দূর থেকেই সন্দেহ হচ্ছিল ফোন টান দেবে, যেই ভাবা সেই কাজ। ফোন নিতে পারেনি, আমি তাদের ছবি ঠিক আগেই নিয়ে নিয়েছিলাম, ভৈরবের আশপাশেই থাকে এই দুই চোর, ধরিয়ে দিন চিনলে!’

 

আল মামুনের কথা অনুযায়ী এই দুজন দুর্বৃত্ত। যারা ভৈরবের ট্রেন লাইনের আশপাশেই থাকেন, যারা নিয়মিত চলন্ত ট্রেন থেকে ফোন টান দেয়। এরা দুজনও আল মামুনের ফোন টান দেওয়ার চেষ্টা করেছিল; কিন্তু সম্ভব হয়নি। উল্টো দুই ‘দুর্বৃত্ত’ ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় মামুন তাদের ছবি তুলে ফেলতে সক্ষম হন।

 

একজন মন্তব্য করেছেন, ‘এই জায়গাগুলোর মধ্যে বহুৎ ছিনতাইকারী আছে যে ওঁত পেতে থাকা গাড়ি ছাড়ার পর কখন কার জিনিসপত্র টান দিয়ে দৌড় দেবে, দৌড়ও দিতে হয় না, কারণ ট্রেন তো আস্তে আস্তে চলে যায়, ওরা জাস্ট একপাশে দাঁড়িয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here