Home জাতীয় অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে: কাদের

অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে: কাদের

0
208

নজর২৪, ঢাকা- অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, ‘জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণনীতিই এখন বিএনপির রাজনীতি। তারা সাদাকে সাদা যেমন বলতে পারে না, তেমনি পারে না কালোকে কালো বলতে। ‘

 

রাজধানীতে নিজ বাসভবনে বুধবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের।

 

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন বিলাস মাত্র। বিএনপির এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়।’

 

বিএনপিকে ‘জনগণের আস্থাহীনতার আরেক নাম’ উল্লেখ করে কাদের বলেন, ‘সরকার নাকি তাঁবেদার সরকারে পরিণত হয়েছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ উদ্ভট ও কাল্পনিক। প্রকৃতপক্ষে তাঁবেদারি তাদেরই হাতিয়ার, যারা জনগণের সমর্থনের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার অলি-গলি খোঁজে।

 

‘বিএনপিই তাঁবেদারিবান্ধব দল, যারা নিজেরাই নিজেদের গঠনতন্ত্র মানে না। যারা কথায় কথায় বিদেশিদের কাছে ধর্না দেয়, জনগণের কাছে যেতে সাহস পায় না, তারাই হচ্ছে তাঁবেদার।’

 

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ এদেশকে আত্মমর্যাদাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। বিএনপি বাংলাদেশকে তাঁবেদার ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

 

‘বিএনপি নেতারা সারা দেশে সংকট দেখতে পান কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোন সংকট দেখতে পায় না। হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়? বিএনপি নেতারা খণ্ডিত দৃষ্টি দিয়ে দেখছে সবকিছু।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here