Home প্রধান খবর হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকেই মারা গেলেন মাওলানা আব্দুস সালাম চাটগামী

হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকেই মারা গেলেন মাওলানা আব্দুস সালাম চাটগামী

0
292

নজর২৪, চট্রগ্রাম- হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকে মারা গেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালাম চাটগামী।

 

আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বৈঠক চলাকালে হুইল চেয়ারেই মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের অপর সদস্য আল্লামা শেখ আহমদ। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়েছিল।

 

জানা গেছে, তিনি প্রায় সপ্তাহখানেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর কিছু সময় আগেই তিনি হাটহাজারী মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here