Home প্রধান খবর জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ ৯ জন রিমান্ডে

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ ৯ জন রিমান্ডে

0
92

নজর২৪, ঢাকা- রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

 

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন-জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই (নি.) মোহাম্মদ আমিনুল ইসলাম সংশ্লিষ্ট থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

 

সরকারবিরোধী ও সরকারকে উৎখাতের জন্য গোপন ষড়যন্ত্রের বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদে জানায় বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) তাদের আটকের পর রাতে গুলশান বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তখন তিনি জানিয়েছিলেন, জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here