ইভ্যালি হবে দেশের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি: এমডি রাসেল

নজর২৪, ঢাকা- গ্রাহকদের অর্ডার করা সকল প্রোডাক্ট তাদের হাতে পৌঁছে দিতে চান ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি.কম এর প্রধান নির্বাহী (সি্ইও) মোহাম্মদ রাসেল।

 

এসময় ২০২৫ সালের মধ্যে সবচেয়ে দেশে বড় ই-কমার্স কোম্পানি হবে ইভ্যালি বলেও আশাবাদব্যক্ত করেন তিনি। তিনি বলেন, “বাংলাদেশে ২০২৫ সালে সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি হবে ইভ্যালি, এইটুকু লিখে রাখেন ইভ্যালি বেঁচে থাকলে ইভ্যালিকে লাগবেই।”

 

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন তিনি।

 

মোহাম্মদ রাসেল বলেন, “যারা ইতোমধ্যে অর্ডার করেছেন, তারা যদি প্রোডাক্ট না পান, তবে ক্ষতিগ্রস্তদের লায়াবিটিলি আমার একার। আগামী ৫ মাসে প্রয়োজনে আমার বাবার সবশেষ সম্পত্তিও বিক্রি করে দেবো, তাও আমি আছি, আপনাদের সঙ্গে।”

 

তিনি বলেছেন, “বাণিজ্য মন্ত্রণালয় গেটওয়ে পদ্ধতি চালুর মতো চমৎকার একটি বুদ্ধি দিয়েছেন্। যেহেতু আমরা একে প্রোফিটিবিলিটি দিয়ে অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম, এজন্য আমরা নীতিমালা মেনেই টি-১০ শুরু করি। তবে এ সময় পণ্যের যোগানদাতাদের কাছ থেকে একধরনের চ্যালেঞ্জ আসা শুরু করল, মূল ব্যবসাতেও এর প্রভাব পড়ে। ফলে অর্ডার ডেলিভারির গতি কমে গেল।”

 

সরকার চাইলে ইভ্যালির বর্তমান অবস্থাকে “ক্রিটিক্যাল সিচুয়েশন” বলে বন্ধ করে দিতে পারত, তবে প্রতিষ্ঠান বন্ধ করে দিলে ডেলিভারিগুলো দিতে পারতেন না বলেও জানান তিনি।

 

এসময় বিদেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “লাখো লাখো মানুষের অর্ডার আছে, এগুলো আমাকে দিতেই হবে। এছাড়া কোর্ট থেকেও অর্ডার আছে, দেশের বাইরে যেতে পারব না”

 

বর্তমানে প্রতিষ্ঠানটি “ডিপ ডিসকাউন্ট” পদ্ধতি থেকে সরে গিয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমরা ডিপ ডিসকাউন্ট থেকে সরে এসেছি। এরপরও প্রচুর বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে চায়।

 

ই-কমার্স নিয়ে সমালোচনা অনেক হলেও এটির চ্যালেঞ্জ সম্পর্কে অনেকেরই ধারনা নেই উল্লেখ করে তিনি বলেন,

 

‘শুধু টাকা থাকলেই ই-কমার্স প্রতিষ্ঠান শুরু করা যায় না। যত টাকাই থাক ইভ্যালির মতো ই-কমার্স প্রতিষ্ঠান খোলার মতো সাহস অনেকেই করতে পারবে না। কারণ এখানে আপনি নির্দিষ্ট কোনো প্রডাক্ট নিয়ে ডিল করছেন না। এখানে আপনাকে হাজারো প্রডাক্ট নিয়ে লাখো গ্রাহকের সাথে একই সময়ে ডিল করতে হচ্ছে। এটি করার সাহস সবার হয় না।’

 

তিনি আরো যোগ করেন, ‘ইভ্যালি কঠিন সময়েও জুলাই থেকে সেপ্টেম্বরের আজ অবধি ৭ লক্ষ ১৮ হাজার ডেলিভারি দিয়েছে। গত ১৫ দিনেই ২৭ হাজার প্রডাক্ট ডেলিভারি হয়েছে। তবে এটা ঠিক নানামুখী চ্যালেঞ্জে আমাদের প্রডাক্ট ডেলিভারির গতি কিছুটা কমেছে।’

 

টি-১০ প্রসঙ্গে ইভ্যালির সিইও বলেন, ‘টি-১০ ক্যাম্পেইনে আমরা সফল হতে পারিনি শিকার করছি। এর কারণ অনেক কোম্পানি ভীতির কারণে আমাদের প্রডাক্ট দেওয়া কমিয়ে দিয়েছে। টি-১০ নতুন ক্যাম্পেইন হবার কারণে অনেক কিছুই নতুনভাবে আমাদের ঠিক করতে হয়েছে। আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *