Home দেশের খবর মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ ৩ জনের মৃত্যু

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ ৩ জনের মৃত্যু

0
282

নজর২৪, মৌলভীবাজার- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত পাঁচ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।।

 

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি (নোহা) ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়।

 

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here