ভারত সফরে সেনাপ্রধান

নজর২৪, ঢাকা- তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভারতের উদ্দেশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে তিনি ঢাকা ত্যাগ করেন।

 

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবিভাগ জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ আহমেদ।

 

সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

 

সাক্ষাতে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

 

সফরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও ঘুরে দেখবেন সেনাবাহিনী প্রধান। এ ছাড়া, ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

 

সফর শেষে আগামী বুধবার সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *