Home প্রধান খবর পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা: ঘটনাস্থলে যাচ্ছেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা: ঘটনাস্থলে যাচ্ছেন ওবায়দুল কাদের

0
101

নজর২৪, ঢাকা- পদ্মা সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’র খবরে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কা লাগার খবর পাওয়া যায়। এতে স্প্যানের কোনও ক্ষতি না হলেও ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।

 

এর আগে একাধিকবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটলেও স্প্যানে ধাক্কা লাগার ঘটনা এই প্রথম শোনা গেলো। খবর পেয়ে পদ্মা সেতু প্রকল্প, বিআইডব্লিউটিসি ও সেনাবাহিনীর প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

 

উল্লেখ্য, মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here